নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান জাহাঙ্গীর আলম ভোট বর্জন করেছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
খান জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের সমর্থকরা তার কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে, কেন্দ্র থেকে এজেন্ডদের বের করে দিয়েছে। ভয়-ভীতি দিয়ে বিভিন্ন কেন্দ্রে টেবিলের উপর ভোট দিতে ভোটারদের বাধ্য করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২ জুন এই ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নৌকা প্রতীকের সমর্থক নিশান মুন্সী (৩২) নামে একজন নিহত হন।
