শেষ ধাপের নির্বাচনে নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আজ শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে। সকাল থেকেই ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য। বিশেষ কওে নারী ভোটাররা সকাল থেকেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। সকাল ১০টা পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পুলিশ, র্যাব এবং বিজিবির টহল চলছে। নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান জানান, ভোটগ্রহণ এবং পরবর্তী সময়ে কোথাও যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আইন শৃংখলা বাহিনীকে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সদর উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপিসহ দু’দলেরই যেমন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, তেমনি বেশ বিছু স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন করছেন।
