সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৫৫

নোয়াখালীতে দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলা শুরু

নোয়াখালী প্রতিনিধি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা শহর মাইজদীর  হরিনারায়নপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে  গতকাল মঙ্গলবার থেকে দুই দিন ব্যাপী শিক্ষা মেলা শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তন্ময় দাস। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষা  অফিসার সাঈদুল ইসলাম। বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিন শেখ, বেগমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আব্দুল আলিম ভুঁইয়া সুজন প্রমুখ।  মেলায় জেলার নয়টি উপজেলার আলাদাভাবে স্টল  বসে। এ সব স্টল শিক্ষার বিভিন্ন উপকরণ নিয়ে সাজানো হয়েছে। এতে  অংশগ্রহণ করেন শিক্ষা অফিস, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীরা গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বাঞ্ছারামপুরে গ্রামীণ স্বাস্থ্য ও চিকিত্সা

সেবার মান উন্নয়ন শীর্ষক সভা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা  ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা রূপসদী  গ্রামের মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের  উদ্যোগে মঙ্গলবার হাসপাতালের সম্মেলন কক্ষে গ্রামীণ স্বাস্থ্য ও চিকিত্সা সেবার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাহদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও  বিএসটির সাবেক পরিচালক প্রকৌশলী মোঃ সফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. নাজমুল হাসান চৌধুরী, অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন, ডা. মোজাম্মেল হক, ডা. মাহফুজা বেগম প্রমুখ। উপজেলার বিভিন্ন এলাকার কর্মরত গ্রামীণ পল্লী চিকিত্সকরা  মতবিনিময়  সভায় অংশগ্রহণ করেন।

হোমনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা  উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। এসি ল্যান্ড সাজেদুল ইসলামের সভাতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ ফজলে রাব্বি, পৌর মেয়র অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সরফরাজ হোসেন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, শিক্ষার্থী সাজিদুর রহমান ও সাদিয়া প্রমুুখ। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজের ১৬টি স্টল অংশগ্রহণ করে।

দাকোপে কিশোর-কিশোরী নাট্যোত্সব অনুষ্ঠিত

দাকোপ (খুলনা) সংবাদদাতা জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে ইউনিসেফের আর্থিক সহায়তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার এনজিও রূপান্তরের আয়োজনে খুলনার দাকোপে বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরীদের নাট্যোত্সব অনুষ্ঠিত হয়। উপজেলার বারুইখালী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত নাট্যোত্সবে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, জেলা চিফ ইউনিসেফ মোঃ কফিল উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ আবদুল্লাহ বিন কালাম, অধ্যাপক আনোয়ারুল কাদির, শিক্ষানুরাগী এমএম মাসুদ মাহামুদ, ইউনিসেফের সিফরডি অফিসার উম্মে হালিমা, ইউনিসেফের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সুফিয়া আক্তার, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, থানা অফিসার ইনচার্জ মোকাররম হোসেন, প্রকল্প সমন্বয়কারী কার্তিক চন্দ্র রায়।

ত্রিশালে নৌকার প্রার্থীকে বিজয়ের লক্ষে বর্ধিত সভা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা গতকাল মঙ্গলবার বিকালে ময়মনসিংহের ত্রিশালে নৌকার প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। উপজেলা কৃষক সভাপতি মেজবাহ উজ্জলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ত্রিশালে নৌকার প্রার্থী ইকবাল হোসেন, জেলা কৃষক লীগ সভাপতি আব্দুর রহিম মিন্টু, ত্রিশাল বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কামরুজ্জামান মাস্টার, জেলা বঙ্গবন্ধু শিশু একাডেমির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকার প্রমুখ।

নরসিংদীতে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নরসিংদী প্রতিনিধি  জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে নরসিংদীতে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি চত্বর প্রাঙ্গণে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ড. মাহবুব উল করিম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, সহকারী জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, মনোহরদী উপজেলা শিক্ষা অফিসার রুহুল ছগির প্রমুখ।