লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নে বেপারি বাড়ির কবির হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাতে ১০/১২ জনের একটি মুখোশধারী দল সশস্ত্র অবস্থায় ওই ব্যবসায়ীর বিলিংয়ের কলাপসিবল গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। আজ শনিবার সকালে পুলিশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বাড়ি পরিদর্শন করেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ডাকাতির ঘটনা শুনেই পুলিশ পাঠিয়ে ওই পরিবারের খোঁজ-খবর নেয়াসহ মামলা করতে বলা হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।
