ফেনীর সোনাগাজী উপজেলায় কেন্দ্র দখলের সময় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় সাতজন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চরচান্দিয়া ইউনিয়নের চরভৈরবে হাজি তোফায়েল আহমেদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদীন বলেন, ‘কেন্দ্র দখলের সময় বৃষ্টির মত গুলি বর্ষণ করা হয়। এ সময় তিনি ও কেন্দ্রের কর্মরত কর্মকর্তারা পার্শ্ববর্তী রুমে গিয়ে আশ্রয় নেন। এ সময় একজন মারা যান।’
