ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিনটি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন।
এরা হলেন, ধলহরাচন্দ্র ইউপি বিএনপির প্রার্থী আব্দুল বারী মোল্লা, হাকিমপুর ইউপির নজরুল ইসলাম ও মনোহরপুর ইউপির আবুল হোসেন বিশ্বাস।
শনিবার বেলা ১১টার দিকে কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোট বর্জনের ঘোষণা দেন ওই তিন প্রার্থী। কারণ হিসেবে তারা জালভোট প্রদান, অনিয়ম ও কেন্দ্রে আসতে বাধা দেয়ার অভিযোগে তুলেন।
