আশুলিয়ায় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে এক দোকান কর্মীসহ চারজন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ির হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোট গ্রহণ চলাকালীন সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রটির মূল ফটকের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে পাশের চায়ের দোকানের এক কর্মীসহ চারজন আহত হয়।
এদিকে ভোট জালিয়াতির অভিযোগ তুলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিএনপি দলীয় প্রার্থী বাছেদ দেওয়ান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
