চট্টগ্রামের পটিয়ায় শোভনদন্ডী ইউনিয়নে নির্বাচন বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শোভনদন্ডী হাওয়াখানা এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
শামসুল আলমের অভিযোগ, সকাল আটটা থেকেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এহসান আলীর লোকজন সাতটি কেন্দ্র দখল করে নেন। তারা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দিতে থাকেন। এ সময় অন্য ভোটারদের ঢুকতে দেয়া হয়নি।
