নৌকা প্রতীকের সমর্থক কর্তৃক পোলিং এজন্টেদের বের করে দেয়া, নৌকা প্রতীকে ভোট প্রদানে বাধ্য করা এবং ভোট কেটে নেয়ার অভিযোগ এনে ঈশ্বরদীর বিএনপির চার এবং স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মূলাডুলি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী আব্দুর রহমান ফান্টু মন্ডল প্রথম ভোট বর্জনের ঘোষণা দেন। দুপুর ১২টার দিকে পৃথক পৃথক সাংবাদিক সম্মেলন করে বিএনপির পাকশী ইউনিয়নের প্রার্থী জাকিউল ইসলাম তপন সরদার, দাশুড়িয়া ইউনিয়নের আমিনুল ইসলাম কেনেডি, মূলাডুলি’র সিরাজুল ইসলাম সরদার ও সাঁড়া ইউনিয়নের আক্কাস আলী মন্ডল এই বর্জনের ঘোষণা দেন। এছাড়া দাশুড়িয়া ইউনিয়নের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কে এম রবিউল ইসলামও একই অভিযোগে ভোট বর্জন করেন।
সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, অনিয়মের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ঠ সকলকে অবহিত করার পরও কোন প্রতিকার না পাওয়ায় প্রহসনের এই নির্বাচন চালিয়ে যাওয়ার কোন মানেই হয় না।
