লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও অনিয়মের অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
শনিবার সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশ।
রামগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
