ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিনযাত্রী মারাত্মক আহত হয়েছেন। শনিবার এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানান।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দি বেল ২০৬ হেলিকপ্টার পাপুয়া প্রদেশের পানিয়াই এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশ বাহিনীর মুখপাত্র অগাস রিয়ান্তো বলেন, চিকিত্সা সেবা দেয়ার জন্য আমরা আহত যাত্রীদের পার্শ্ববর্তী নাবির নগরীতে সরিয়ে নিয়েছি।
পাপুয়া হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত পার্বত্য এলাকা। ফলে এ অঞ্চলে যাতায়াতের জন্য সাধারণত হালকা বিমান ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে অনেক দুর্ঘটনা ঘটে। খবর: এএফপি।
