মোহাম্মদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ টুইটার

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৬:২৩
৭৪ বছর বয়সে চলে গেলেন বক্সিং লিজেন্ড মোহাম্মদ আলী। দীর্ঘ তিন দশক শ্বাস-প্রশ্বাস জনিত রোগে ভোগার পর মারা গেলেন তিনি। শুধু খেলার জগতে নয়, অন্যান্য সব জগতের মানুষের কাছে তিনি ছিলেন আইকন। তাই তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। এরই প্রকাশ দেখা গেছে ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে।
 
ডোনাল্ড জন ট্রাম্প টুইট করেছেন, 'মাত্র ৭৪ বছরে চলে গেলেন মোহাম্মদ আলী। আলী ছিলেন সত্যিকারের একজন চ্যাম্পিয়ন। আমরা সবাই মিস করবো তাকে।'
 
মোহাম্মদ আলীর মৃত্যুতে বক্সার মাইক টাইসন টুইট করেছেন, 'স্বয়ং ঈশ্বর এসেছিলেন চ্যাম্পিয়ন হতে। আলী ছিলেন একজন মহান বক্সার।'
 
বক্সার জর্জ ফরম্যান টুইটে লিখেছেন, 'মোহাম্মদ আলী চলে যাওয়ায় যেনো আমার একটি অঙ্গ হারিয়ে গেল। তিনি আমার জীবনের অমূল্য রতন।'
 
রাগবি খেলোয়াড় জারেড হেন টুইটে লিখেছেন, 'মোহাম্মদ আলি ছিলেন সবার অনুপ্রেরণা। তার আত্মার শান্তি কামনা করি।'
 
বক্সার ফ্র্যাঙ্কো ব্রুনো লিখেছেন, 'মনুষ্যত্বের ঈশ্বর তিনি। কাছের মানুষ, বন্ধু। তাকে দেখে অনুপ্রেরণা পেতাম।'
 
স্প্রিন্টার ক্যাথি ফ্রিম্যান টুইট করেছেন, 'তিনি একজন মহান মানুষ। তার নাম ও খ্যাতি সারা জীবন মনে রাখবে মানুষ।'
 
বক্সার অস্কার দে লা হোয়া তার টুইটে লিখেছেন, 'তিনি একজন কিংবদন্তী। আলী বক্সিংয়ে বিপ্লব এনেছিলেন। সত্যিকারের চ্যাম্পিয়ন ছিলেন তিনি।'
 
বক্সার রিকি হ্যাটন টুইট করেছেন, তার চলে যাওয়ার দুঃসংবাদ শুনে মন খারাপ হয়ে গেল। মোহাম্মদ আলীর আত্মার শান্তি কামনা করি।'