চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার আরব আমিরাতের আবুধাবিগামী এক যাত্রীর কাছ থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার-ই-জাহান ইত্তেফাককে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের সর্বশেষ তল্লাশির সময় মাদকের অস্তিত্ব স্ক্যানার মেশিনের পর্দায় ফুটে উঠে। আবুধাবিগামী এক যাত্রীর জুতোয় লুকানো ৫৪০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা এসময় উদ্ধার করা হয়। জমিরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
