ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চোরাগোপ্তা হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবারের অনন্তনাগ জেলায় এই ঘটনা ঘটে। ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মত সেখানে হামলার হল।
অনন্তনাগ বাস স্ট্যান্ডে মোতায়েন ছিলেন ওই দুই পুলিশ। হঠাৎ তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে অজ্ঞাত বন্দুকধারীরা। নিহতদের মধ্যে একজন সহকারী সাব ইন্সপেক্টর।
গত শুক্রবার কাশ্মিরের বিজবেহারায় অনুরূপ হামলায় তিন জন বিএসএফ সদস্য নিহত হয়েছিলেন।
শুক্রবার বিজবেহারার একটি গলি থেকে বিএসএফের বহর লক্ষ্য করে হামলাকারীরা গুলি ছোড়ে বলে জানিয়েছিলেন জম্মু ও কাশ্মির পুলিশের মহাপরিচালক কে রাজেন্দ্র। হামলার পর বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়েছিল তখন। সূত্র: এনডিটিভি
