যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সাতটিতে আওয়ামী লীগ ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।
চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- ডিহি ইউনিয়নে হোসেন আলী (স্বতন্ত্র), নিজামপুর ইউনিয়নে আবুল কালাম (স্বতন্ত্র), উলাশী ইউনিয়নে আয়নাল হক (আওয়ামী লীগ), গোগা ইউনিয়নে আব্দুর রশীদ (আওয়ামী লীগ), বাগআঁচড়া ইউনিয়নে ইলিয়াস কবীর বকুল (আওয়ামী লীগ), শার্শা ইউনিয়নে সোহারাব হোসেন (আওয়ামী লীগ), বাহাদুরপুর ইউনিয়নে মিজানুর রহমান (আওয়ামী লীগ), কায়বা ইউনিয়নে হাসান ফিরোজ টিংকু (আওয়ামী লীগ) লক্ষ্মণপুর ইউনিয়নে সালাউদ্দীন শান্তি (আওয়ামী লীগ) এবং পুটখালী ইউনিয়নে মাস্টার হাদিউজ্জামান (স্বতন্ত্র)।
