পাবনার চাটমোহর উপজেলার ছয় ইউনিয়নে আওয়ামী লীগ চারটি, বিএনপি একটি এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একটিতে জয়লাভ করেছেন।
গুনাইগাছা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুল ইসলাম (নৌকা), হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. মকবুল হোসেন (নৌকা), নিমাইচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রকেশৈলী কামরুজ্জামান খোকন (নৌকা), হান্ডিয়ালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাকির হোসেন (ঘোড়া), বিলচলন ইউনিয়নে বিএনপির মোহাম্মদ আলী (ধানের শীষ) ও ছাইকোলা ইউনিয়নে আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম (নৌকা) বিজয়ী হয়েছেন।
