সিরাজগঞ্জের আওয়ামী লীগের জয়জয়কার

আপডেট : ০৪ জুন ২০১৬, ২১:২২
সিরাজগঞ্জের ১৮টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নিরুঙ্কুশ বিজয় পেয়েছে আওয়ামী লীগ।
 
উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে আওয়ামীলীগের ইঞ্জিঃ শওকত হোসেন, বড় পাঙ্গাসীতে আওয়ামী লীগের হুমায়ন কবীর লিটন, বাঙালাতে আওয়ামী লীগের সোহেল রানা, কয়ড়াতে আওয়ামী লীগের হেলাল উদ্দিন হেলাল, পঞ্চক্রশিতে আওয়ামী লীগের ফিরোজ আহমেদ, মোহনপুরে আওয়ামী লীগের শক্তি মির্জা, পুর্নিমাগাঁতীতে আওয়ামী লীগের খলিলুর রহমান, রামকৃষ্ণপুরে আওয়ামী লীগের রফিকুল ইসলাম হিরু, হাটিকুমরুলে আওয়ামী লীগের হেদায়েতুল আলম, উল্লাপাড়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের আবু সালেক, দুর্গানগরে আওয়ামী লীগের আফসার আলী ও উধুনিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল জলিল নির্বাচিত হয়েছেন। এছাড়া এই উপজেলার সলঙ্গা ইউনিয়নের এখনো পুর্নাঙ্গ ফলাফল পাওয়া যায়নি।
 
এছাড়া চৌহালীর ঘোরজানে আওয়ামী লীগের রমজান আলী, খাসপুখুরিয়াতে আওয়ামী লীগের আব্দুল মজিদ সরকার, স্থল ইউনিয়নে আওয়ামী লীগের নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
 
এদিকে কাজিপুর উপজেলার কাজিপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের টি এম আতিকুর রহমান ও শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে আওয়ামী লীগের সাইফুল ইসলাম বিজয়ী হয়েছেন।