ফটো ক্যাপশন

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:১০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড সমপ্রতি একটি চুক্তি স্বাক্ষর করে। গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান চুক্তিপত্রে স্বাক্ষর করেন

০০

দক্ষিণ কেরানীগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের হাসনাবাদ শাখায় এটিএম বুথ সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, শাখা ব্যবস্থাপক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন

০০

ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ সুরানা। এসময় স্কুলটির প্রতিষ্ঠাতা মিয়া নুরুল ইসলাম এবং এলএইচবিএলের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন

০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ট্রেনিং ইনস্টিটিউটে “ইন্টারনাল ইনভেস্টমেন্ট রিস্ক রেটিং সিস্টেম” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী