রামুতে চেয়ারম্যান হলেন যারা

আপডেট : ০৪ জুন ২০১৬, ২১:৫৫
রামুতে আওয়ামী লীগের প্রার্থীরা চারটি ও আওয়ামী লীগের বিদ্রোহীরা দুটি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
 
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নে ফরিদুল আলম (নৌকা), জোয়ারিয়ানালা ইউনিয়নে  কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স (নৌকা), চাকমারকুল ইউনিয়নে নুরুল ইসলাম সিকদার (নৌকা), খুনিয়াপালং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মাবুদ (নৌকা),  দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগ নেতা ইউনুচ ভূট্টো (স্বতন্ত্র), রাজারকুল ইউনিয়নে মফিজুর রহমান (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।