টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৮টি ইউনিয়নে তিনটিতে আওয়ামীলীগ, তিনটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া একটি করে ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন, দেউলাবাড়ী ইউনিয়নে রফিকুল ইসলাম খান (বিএনপি), ঘাটাইল ইউনিয়নে হায়দার আলী (আওয়ামী লীগ), জামুরিয়া ইউনিয়নে ইখলাক হোসেন খান শামীম (বিএনপি), লোকেরপাড়া ইউনিয়নে শরিফ হোসেন (আওয়ামী লীগ), আনেহলা ইউনিয়নে তালুকদার শাহজাহান (আওয়ামী লীগ), দিঘলকান্দি ইউনিয়নে নজরুল ইসলাম (বিএনপি), দিগড় ইউনিয়নে আবুল কালাম আজাদ মামুন (বিএনপি বিদ্রোহী), দেওপাড়া ইউনিয়নে মাইন উদ্দিন তালুকদার (আওয়ামীলীগ বিদ্রোহী)
