ধর্মপাশায় ফল ঘোষণা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

আপডেট : ০৪ জুন ২০১৬, ২২:০৯

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকরহাটি ইউনিয়নে  ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ৬ জন।

 

শনিবার রাতে বেকইজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণাকে কেন্দ্র দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ বাঁধে। নিহত যুবকের নাম কোহিনুর মিয়া (১৮)। তিনি বেকইজোরা গ্রামের সামছুল হকের ছেলে।

 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।