কুমিল্লায় ৪৫ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

আপডেট : ০৪ জুন ২০১৬, ২২:২৫
কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগর, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও দেবিদ্বারসহ ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়নে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব ইউপির ৩৪টিতে আওয়ামী লীগ, ১০টিতে স্বতন্ত্র পরিচয়ে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন।
 
এ নির্বাচনে সদর দক্ষিণ উপজেলার ৭টি ইউপির মধ্যে ভুলুইন উত্তর আবদুর রহিম (আওয়ামী লীগ), ভুলুইন দক্ষিণ একরামুল হক (আওয়ামী লীগ), বাগমারা উত্তর আবুল কাসেম (আওয়ামী লীগ), বাগমারা দক্ষিণ আবু তাহের মজুমদার (আওয়ামী লীগ), বিজয়পুর খোরশেদ আলম (আওয়ামী লীগ), বেলঘর উত্তর আবুল খায়ের (আওয়ামী লীগ) ও বেলঘর দক্ষিণ ইউপিতে আবদুল মান্নান (আওয়ামী লীগ)।
 
নাঙ্গলকোট উপজেলার দুটি ইউনিয়নের মধ্যে পেরিয়া ইউপিতে হুমায়ুন কবির মজুমদার (আওয়ামী লীগ) ও হেসাখাল ইউপিতে জালাল আহমেদ ভূইয়া (আওয়ামী লীগ)।
 
দেবিদ্বারের ৩টি ইউপির মধ্যে গুনাইঘর উত্তর খোরশেদ আলম (আওয়ামী লীগ), গুনাইঘর দক্ষিণ আবদুল হাকিম (স্বতন্ত্র-আওয়ামী লীগের বিদ্রোহী) ও বরকামতা নুরুল ইসলাম (আওয়ামী লীগ)।
 
দাউদকান্দি উপজেলার ১২টি ইউপির মধ্যে গৌরীপুর ইউপিতে আবুল হাসেম সরকার (আওয়ামী লীগ), মোহাম্মদপুর মজিবুর রহমান (বিএনপি), মালিগাঁও নুরুল ইসলাম (আওয়ামী লীগ), ইলিয়টগঞ্জ উত্তর জসিম উদ্দিন (আওয়ামী লীগ), জিংলাতলী আলমগীর হোসেন (স্বতন্ত্র-আওয়ামী লীগ বিদ্রোহী), সুন্দলপুর মাসুদ আলম (আওয়ামী লীগ), মারুকা খলিলুর রহমান তালুকদার (আওয়ামী লীগ), বিটেশ্বর খোরশেদ আলম (স্বতন্ত্র-আওয়ামী লীগ বিদ্রোহী), গোয়ালমারী নুরুল আলম (স্বতন্ত্র-আওয়ামী লীগ বিদ্রোহী), পদুয়া বাবুল তালুকদার (আওয়ামী লীগ), পাঁচগাছিয়া জামাল উদ্দিন চৌধুরী (আওয়ামী লীগ) ও দাউদকান্দি উত্তর আবদুস সালাম (আওয়ামী লীগ)।
 
মুরাদনগরের ২০টি ইউপির মধ্যে শ্রীকাইল ইউপিতে নজরুল ইসলাম (স্বতন্ত্র-আওয়ামী লীগ বিদ্রোহী), আকবপুর বাবুল হোসেন মোল্লা (আওয়ামী লীগ), আন্দিকোট ওমর ফারুক (আওয়ামী লীগ), রামচন্দ্রপুর উত্তর ছফু মিয়া (আওয়ামী লীগ), রামচন্দ্রপুর দক্ষিণ আবদুল লতিফ (আওয়ামী লীগ), যাত্রাপুর আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), বাঙ্গরা পশ্চিম রুহুল আমিন (আওয়ামী লীগ), বাঙ্গরা পূর্ব আবদুল মান্নান (স্বতন্ত্র-আওয়ামী লীগ বিদ্রোহী), পূর্বধইর পূর্ব বনকুমার শিব (স্বতন্ত্র-আওয়ামী লীগ বিদ্রোহী), পূর্বধইর পশ্চিম শরিফুল ইসলাম (আওয়ামী লীগ), চাপিতলা আবদুল কাইয়ুম ভূঁইয়া (আওয়ামী লীগ), টনকি জাকির হোসেন (আওয়ামী লীগ), নবীপুর পূর্ব কাজী আবুল খায়ের (স্বতন্ত্র-আওয়ামী লীগ বিদ্রোহী), নবীপুর পশ্চিম কামাল উদ্দিন (আওয়ামী লীগ), ধামঘর আবুল হাসেম (স্বতন্ত্র-আওয়ামী লীগ বিদ্রোহী), দারোরা শাহজাহান (আওয়ামী লীগ), বাবুটিপাড়া জাকির হোসেন মুন্সী (আওয়ামী লীগ), পাহাড়পুর আবদুস সামাদ মাঝি (আওয়ামী লীগ), ছালিয়াকান্দি আবু মুছা সরকার (স্বতন্ত্র-আওয়ামী লীগ বিদ্রোহী), জাহাপুর শফিকুল ইসলাম (আওয়ামী লীগ) ও কামাল্লা ইউপিতে ফিরোজ খান (আওয়ামী লীগ)।