ফেনীর সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়নের সবকটিতে আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন।
সূত্র জানায়, সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রবিউজ্জামান বাবু ৬ হাজার ৮শ ৬৫ ভোট, চরদরবেশ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম ভুট্টু ১০ হাজার ৯৮৯ ভোট, চরমজলিশপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এম এ হোসেন ১০ হাজার ১৪৩ ভোট, বগাদানা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইসহাক খোকন ১০ হাজার ২৮৪ ভোট, নবাবপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ৪ হাজার ২০২ ভোট, মঙ্গলকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন বাদল ৯ হাজার ৭৯১ ভোট, সোনাগাজী সদর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামছুল আরেফিন ৮ হাজার ২৯৪ ভোট, আমিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জহিরুল আলম জহির ৬ হাজার ৮৪০ ভোট, চরচান্দিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মিলন ১২ হাজার ৮০৮ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
