১৮ বছরেই পরিত্যক্ত দড়িকান্দি প্রাথমিক বিদ্যালয় ভবন

আপডেট : ০৫ জুন ২০১৬, ০১:৫৯
শিবালয় উপজেলার দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবনটি নির্মাণের ১৮ বছরেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু ঝুঁকিপূর্ণ এই ভবনটি অপসারণ না করায় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। বিদ্যালয়টি বর্তমানে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। এখন পর্যন্ত ভবনের মাত্র ১০ শতাংশ কাজ শেষ হয়েছে।
 
এ পরিস্থিতিতে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকরা পরিত্যক্ত ভবন অপসারণ করে অস্থায়ী ঘর নির্মাণের দাবি জানিয়েছেন।
 
সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা জানান, ৩ বছর আগে পরিত্যক্ত ঘোষিত ভবনটি অপসারণে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
 
জানা গেছে, ১৯৭২ সালে স্থাপিত এ বিদ্যালয়ে ১৯৯৫ সালে শিক্ষা অধিদপ্তর একটি একতলা ভবন নির্মাণ করে। ভবন নির্মাণের গুণগত মান সঠিক না হওয়ার মাত্র ১৮ বছরের ব্যবধানে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়।