বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডেস্কটপ প্রসেসর কোর আই৭-৬৯৫০এক্স এক্সট্রিম সংস্করণ উন্মোচন করেছে চিপ নির্মাতা ইন্টেল। কম্পিউটেক্স ২০১৬-এর আসরে এই ১০-কোর ডেস্কটপ প্রসেসর উন্মোচন করা হয়। এর মূল্য ধরা হয়েছে ১ হাজার ৭২৩ ডলার।
গ্রাহকদের জন্য প্রথমবারের মতো এই ১০-কোর ডেস্কটপ প্রসেসর করেছে ইন্টেল।
ইন্টেল কোরআই৭ প্রসেসরের এক্সট্রিম সংস্করণে আছে ১০ কোর, ২০ থ্রেড, ৪০পিসিআইই লেন এবং নতুন ইন্টেল টারবো বুস্ট ম্যাক্স প্রযুক্তি ৩.০, যা গ্রাহকদের উন্নত পারফরম্যান্স দেবে বলেই দাবি মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানটির।
এতে আছে ২৫ মেগাবাইট ক্যাশ মেমোরি এবং কোয়াড চ্যানেল মেমোরি; যা সংবেদনশীলতার উন্নয়ন ঘটায় এবং স্টার্টআপে কম সময় নেয়। এর মূল্য ধরা হয়েছে ১ হাজার ৭২৩ ডলার।
ইন্টেল ৮-কোর এবং ৬-কোর সংস্করণে কোর আই৭-৬৯০০কে, কোর আই৭-৬৮৫০কে এক্সট্রিম সংস্করণ প্রসেসর ছাড়বে। পারফরম্যান্স টিউনিংয়ের জন্য সব প্রসেসর সম্পূর্ণ আনলক করা হয়েছে। ফিচারের মধ্যে প্রসেসরটিতে ইন্টেল হাইপার-থ্রেডিং টেকনোলজি, এলজিএ ২০১১-ভি৩ সকেট, ইন্টেল রেডি মোড টেকনোলজি এবং এক্স৯৯ চিপসেট আছে। থ্রিডি রেন্ডারিংয়ে ইন্টেল কোর আই৭ এক্সট্রিম সংস্করণ ৩৫ শতাংশ ভালো পারফরম্যান্স প্রদান করে। ভার্চুয়াল রিয়েলিটি কন্টেন্ট তৈরির উপযোগী হিসেবে নতুন প্রসেসরটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ইন্টেল। সূত্র- টেক্কান ক্রনিক্যাল।
