নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী-আলোচনা সভা

আপডেট : ০৫ জুন ২০১৬, ১১:৫৯
‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’। এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে রবিবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন নরসিংদী এর যৌথ উদ্যেগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
 
আজ সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামাল হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে নরসিংদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে খন্দকার নুরুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান প্রধান অতিথি হিেিসব উপস্থিত ছিলেন। অন্যান্যর মধ্যে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম), বিশিষ্ট শিক্ষাবিদ নরসিংদীর জেলা প্রশাসকের মা প্রফেসর ড. দিল আফরোজ বেগম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, নরসিংদী চেম্বার অব কমার্স এর পেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, সবেক প্রেসিডেন্ট একে ফজলুল হক, পরিবেশ অধিদপ্তর নরসিংদীর সিনিয়র কেমিস্ট মো. আ. সালাম সরকার প্রমুখ বক্তব্য রাখেন। 
 
এর আগে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও পরে বাঁধনহারা শিল্পীগোষ্ঠির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।