চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাধীন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দর্শনা পৌরসভার জয়নগরে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন জয়নগর গ্রামের আবুল কালামের ছেলে।
জানা যায়, আজ সকালে স্বাধীন একটি ইঞ্জিনচালিত চার্জারভ্যানের উপর বসে খেলা করছিল। খেলতে নিয়ে স্বাধীন হঠাৎ করে চার্জারের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মুত্যু হয়।
