লক্ষ্মীপুরের রায়পুরে প্যারাডাইম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের করার অভিযোগে শিক্ষক রিয়াদ হোসেনকে (২৮) বরখাস্ত করা হয়েছে। শনিবার রাতে পরিচালনা কমিটির এক জরুরি সভায় এই নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
রিয়াদ উপজেলার চরবংশী গ্রামের শাহাজানের ছেলে ও একই স্কুলের কম্পিউটার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে প্যারাডাইম রেসিন্ডসিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোতাচ্ছেম বিল্লাহ জানান, ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের বিষয়টি উভয় পক্ষ থেকে শুনে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় পরিচালনা কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়ে তাকে বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, স্কুলে কম্পিউটার ক্লাশ চলাকালীন সময়সহ বিভিন্নভাবে ৬ষ্ঠ শ্রেণীর ঐ ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে রিয়াদ। গত বৃহস্পতিবার ঐ ছাত্রীকে রিয়াদ তার কক্ষে প্রায় ১ ঘণ্টা আটকে রেখে লাঞ্ছিত করে। পরে শনিবার দুপুরে ছাত্রীর বাবা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকসহ কর্তৃপক্ষকে জানান ও থানায় ঐ শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
