নোয়াখালীর কবিরহাটে উপজেলার ঘোষবাগ ইউনয়নের সোনাদিয়া এলাকায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ভ্যানচালক নুরুল ইসলাম (৩৫) ও দোকানি রফিক উল্যা (৫০)। নুরুল ইসলাম পার্শ্ববর্তী ধানসিড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আইয়ুব আলীর ছেলে।
জানা গেছে, নুরুল ইসলাম সোনাদিয়া থেকে তার ভ্যানে করে মালামাল নিয়ে যাওয়ার সময় ঐ এলাকার একটি সড়কে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
রফিক উল্যা আলগী বাজার থেকে তার ক্ষেতে শ্রমিকদের জন্য খাবার নিয়ে যাবার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। রফিক উল্যা ঘোষবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরআলগী গ্রামের আবুল হোসেনের ছেলে।
কবিরহাট থানার ওসি মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
