জার্মানিতে রক ফেস্টিভাল চলাকালে বজ্রপাতে ৮০ জন আহত হওয়ার পর আয়োজকরা কনসার্ট বাতিল করে দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
রক ফেস্টিভাল 'রক এম রিং' এ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্ট চলাকালে বজ্রপাত হওয়ায় তারা শেষ পর্যন্ত তাদের সকল আয়োজন বাতিল বলে ঘোষণা করেন। তিনদিন ব্যাপী চলা এই মিউজিক ফেস্টিভালের তৃতীয় দিন বাজে আবহাওয়ার পূর্বাভাস ছিল। কিন্তু তা তীব্র বাজে হবে বিষয়টি জানত না আয়োজকরা।

এদিকে বজ্রপাত ও বৃষ্টি মধ্যে এই মুক্ত কনসার্টের আয়োজন করায় তীব্র ঝড় শুরু হলে সেখানে থাকা ৯২ হাজার ভক্ত নিজেদের গাড়ি এবং তাবুতে আশ্রয় নেয়।
এদিকে আবহাওয়া পূর্বাভাস পর্যবেক্ষণ না করে এই মিউজিক ফেস্টিভাল আয়োজন করায় আয়োজকদের লাইসেন্স সাময়িক বাতিল করে জার্মান কর্তৃপক্ষ।
