বাগেরহাটের ফকিরহাটের লখপুর এলাকায় যাত্রীবাহী বাসের সাথে গ্যাস সিলিন্ডার ও তেল ভর্তি লরির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২০ জন আহত হয়েছেন।রবিবার দুপুর দেড়টায় খুলনা মংলা মহাসড়কের খাজুরা আমতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান ফারাজী জানান, পিরোজপুর হতে ছেড়ে আসা সোনাডাঙ্গাগামী ধানসিঁড়ি বাসটি লখপুর আমতলার আসলে বিপরীত দিক থেকে আসা গ্যাস ডিলিন্ডার ও তেল ভর্তি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় বাসের ভিতর থাকা হালিম মহল (৬৫) তার বোন রেহানা বেগম, আজমিরা বেগম (২৩), তাসলিমা বেগম (৩২), নিলুফা ইয়াসমিন (১৭), শিশু রাজিব (৮)-সহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। আহতদেরকে খুলনাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
