সাতক্ষীরায় ট্রাক চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র নিহত

আপডেট : ০৫ জুন ২০১৬, ১৮:১৯
সাতক্ষীরার তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফয়সাল গাজী (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার যুগীপুকুরিয়া গ্রামের প্রবাসী শাহাজাহান সরদারের পুত্র ও পাটকেলঘাটা ছিদ্দিকিয়া কওমী মাদ্রাসার ছাত্র। 
 
রবিবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ  ঘাতক ট্রাক ও ট্রাক চালক সাতক্ষীরা নিউ মার্কেট এলাকার বাসিন্দা আনারুল ইসলাম (৩২) কে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। পাটকেলঘাটা থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।