লিবিয়ার উপকূলে ভেসে এসেছে শতাধিক শরণার্থীর লাশ

আপডেট : ০৫ জুন ২০১৬, ১৮:০৭
শতাধিক শরণার্থীর লাশা ভেসে এসেছে লিবিয়ার উপকূলে। গত দুই সপ্তাহে ভূমধ্যসাগরে প্রায় এক হাজার শরণার্থী ডুবে মরার পর এই লাশগুলো ভেসে এলো। উত্তর আফ্রিকার দেশগুলো থেকে নৌকা নিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল এরা।
IMG0
লিবিয়া কোস্টগার্ডের কর্নেল আইয়ুব গাসিম জানিয়েছেন, বৃহস্পতিবার সমুদ্র সৈকতে একটি খালি নৌকা ভেসে এসেছে। আশঙ্কা করা হচ্ছে নৌকাটি অভিবাসীদের বহন করছিল। সাম্প্রতিক এই নৌকাডুবির জন্য ইউরোপের দেশগুলোকে দায়ি করে তিনি বলেন, লাশ গোনা ছাড়া আর কিছুই করছে না ইউরোপ।
IMG1
বৃহস্পতিবার ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপের অদূরে ৩০২ জন শরণার্থীকে উদ্ধার করেছে গ্রিস কর্তৃপক্ষ। নৌকাটিতে ৭০০ জন ছিল। সেসময় সাগর থেকে তিনটি লাশও উদ্ধার করা হয়। সূত্র: ডেইলি মেইল