চুনারুঘাটে নির্বাচিত চেয়ারম্যানের বিজয় মিছিলে হামলা, নিহত ১

আপডেট : ০৬ জুন ২০১৬, ০০:৪৯
চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের বিজয় মিছিলে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মাঝে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ ঘটনায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্র মনির মিয়া (১৪) নিহত হয়েছে।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ষ পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের শেখেরগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই দিন ৬নং সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান এর সমর্থকরা চুনারুঘাটের বিভিন্ন এলাকায় বিজয় মিছিল করে। সন্ধায় বিজয় মিছিলটি উপজেলা উবাহাটা এলাকার মধ্য দিয়ে শেখেরগাও গ্রামে নৌকা সমর্থিত পরাজিত চেয়ারম্যান নোমান চৌধুরীর বাড়ির পাশে পৌছুলে তার সমর্থকরা মিছিলকারীদের গাড়িবহরে গতিরোধ করে অতর্কিত হামালা চালায়।
এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বেধরক মারপিঠ করে। এতে মিছিলকারীরা প্রাণ বাঁচাতে বিভিন্ন দিকে পালিয়ে যায়। হামলাকারীদের আক্রমনে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়। হামলাকারীরা গাড়িবহরের ৩টি ডায়না, ৬টি ইজিবাইক ভাংচুর করে। এতে গুরুত আহত হন নরপতি গ্রামের মফিজ উল্লার ছেলে আলী আজগর (২৫), একই গ্রামের গোলাম হোসেনের ছেলে ইয়াছিন উল্লাহ (২৫), হাবিব উল্লাহ ছেলে ফারুক মিয়া (২০), রহম আলীর ছেলে সুজন মিয়া (৩০), আঃ হকের ছেলে আঃ হাই, মাহমুদ হোসেনের ছেলে আক্তার হোসেন (২৮), আঃ হাই ছেলে নুর ইসলাম (২৮), ছুরত আলীর টমটম চালক ছেলে সুহেল মিয়া (৩০), রফিক মিয়ার ছেলে সুমন (২২), কেরামত মিয়ার ছেলে বাবুল মিয়া (৩০)সহ প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয়রা উত্তেজিত হয়ে মিছিলকারীদের উপর হামলা চালায়। পরিস্থিতি খারাপ দেখে সৈয়দ লিয়াকত হাসান রামশ্রী গ্রামের সৈয়দ বাড়িতে আাশ্রয় নেন। এলাকায় গুজব ছড়িয়ে পড়ে লিয়াকত হাসান কে আটক করে রাখা হয়েছে। এতে নরপতি ও  এর আশপাশ এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের সমর্থকরা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসে। উত্তেজিত  জনতা চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়ক গাছ ও ড্রাম পেলে প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
পরে চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানকে উদ্বার করে পুলিশ। চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দ্র চক্রবর্তী জানান-সংঘর্ষের ঘটনা খরর পেয়ে পুলিশ ও বিজিবি নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।