পাটুরিয়ায় ট্রাকচাপায় হেলপার নিহত

আপডেট : ০৬ জুন ২০১৬, ০৮:৫৫
 
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ট্রাকচাপায় রাজন মিয়া (৩০) নামের ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন রাজবাড়ী জেলা সদরের রাজবাড়ী মোড় এলাকার সাত্তার মিয়ার ছেলে।
 
বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এস এম জাহাঙ্গীর আলম জানান, ভোরে যশোরগামী একটি ট্রাক পাটুরিয়া ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া ট্রাকটির হেলপার দুই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। 
 
ট্রাকটির চালক পালিয়ে যান বলে জানান ওই এসআই।