এক লাখ বছর পর বরফহীন হচ্ছে সুমেরু

আপডেট : ০৬ জুন ২০১৬, ০৯:০৮
 
পৃথিবীর মানুষের জন্য আরো একটি দুঃসংবাদ। গলতে গলতে প্রায় নিঃশেষ হওয়ার পথে উত্তর মেরু বা সুমেরুর বরফ। চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতেই সুমেরু কার্যত বরফহীন হয়ে পড়বে। এমনটাই দাবি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পোলার ওশান ফিজিক্স গ্রুপের প্রধান বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক পিটার ওয়ারহ্যাম্সের।
 
IMG0
উপগ্রহ মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার জানাচ্ছে, এ বছর পয়লা জুনে সুমেরু সাগরে বরফ ছিল মাত্র ১ কোটি ১১ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যা ৩০ বছর আগে এই সময়ে ছিল ১ কোটি ২৭ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। অর্থাত্ গত তিন দশকে সুমেরু সাগরে ১৫ লাখ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা থেকে পরিষ্কার হয়ে গেছে বরফ। ৬টি ব্রিটেনকে যোগ করলে ভৌগোলিক এলাকার আয়তন যতটা হয়, সুমেরু সাগরের ততটা এলাকা থেকেই গত তিন দশকে বরফ ধুয়ে-মুছে সাফ হয়ে গিয়েছে! ইন্ডিপেনডেন্ট।