আফগানিস্তানে মার্কিন সাংবাদিক ও দোভাষী নিহত

আপডেট : ০৬ জুন ২০১৬, ০৯:২৯
 
রকেট হামলায় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলম্যান্ডে দোভাষীসহ একজন মার্কিন ফটো সাংবাদিক নিহত হয়েছেন। নিহত মার্কিন সাংবাদিকের নাম ডেভিড গিলকি (৫০) এবং দোভাষীর নাম জবিহুল্লাহ তামান্না (৩৮)।
 
বিবিসি তার প্রতিবেদনে জানায়, গাড়ি নিয়ে আফগান সৈন্যদের সঙ্গে যাওয়ার সময় হঠাৎ হওয়া এই হামলা হয়। সেখানে মার্কিন সাংবাদিক ও তার দোভাষীসহ গাড়ির ড্রাইভার নিহত হন।
 
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওতে কর্মরত ছিলেন ডেভিট। তাদের গাড়ি বহরে ডেভিটের আরো কয়েকজন সহকর্মী ছিল, কিন্তু তারা আহত হয়নি বলে রেডিও চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়।
 
ন্যাশনাল পাবলিক রেডিওর প্রধান মিচেল অরেসকেস বলেন, '৯/১১ থেকে ডেভিট আফগানিস্তানে সংবাদ সংগ্রহের জন্য কাজ করছে। সেখানে চলতে থাকা যুদ্ধ ও তাতে ক্ষতিগ্রস্ত মানুষকে সবার সামনে উপস্থাপনের জন্য কাজ করে গেছেন তিনি। আর তার এই সংকল্প রক্ষায় আজ প্রাণ দিলেন তিনি।
ইরাকের মিশিগানে মার্কিন মেরিনদের কাজ নিয়ে করা একটি ভিডিও সিরিজের জন্য তিনি ২০০৭ সালে দেশটির জাতীয় এমি পুরস্কার লাভ করেন।
 
হোয়াইট হাউজ ফটোগ্রাফার অ্যাসোসিয়েটস তাকে ২০১১ সালে সেরা ফটোগ্রাফার হিসেবে নির্বাচিত করেন। তার করা ইবোলো ও ভেটারনার মেডিকেল নিয়ে করা রিপোর্টের কল্যাণে ন্যাশনাল পাবলিক রেডিও জাতীয় পুরস্কার জয় করে।
 
গত বছর ব্রেকিং নিউজ, দুর্যোগ প্রতিবেদন ও যুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য 'অ্যাডওয়ার্ড আর ম্যুরো' পুরস্কার পান তিনি। বিবিসি।