রমজানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সকাল ৯টায় শুরু

আপডেট : ০৬ জুন ২০১৬, ১০:২৩
 
পবিত্র রমজান মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচিতে পরীক্ষা শুরুর সময় যাই উল্লেখ থাকুক না কেন আগামী ৭ জুন হতে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।
 
মাস্টার্স শেষ পর্বে ভর্তির মেধা তালিকা
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষা বর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইন ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা ৫ জুন থেকে যেকোনো মোবাইলে এসএমএসের মাধ্যমে nu<space>atmf<space>Roll লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং ওয়েবসাইট www.nu.edu.bd/ admissions অথবা admissions.nu.edu.bd থেকে পাওয়া যাবে।