গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

আপডেট : ০৬ জুন ২০১৬, ১১:১৩
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কেয়া কসমেটিকস লিমিটেডের ১৫ কর্মকর্তা আহত হয়েছেন।
 
জানা গেছে, সোমবার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল কলেজের কাছে কেয়া কসমেটিকস লিমিটেডের একটি স্টাফ বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে কেয়া কসমেটিকসের চালকসহ বাসের ১৫ জন আহত হয়ে গাজীপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
নাওজোড় হাইওয়ে পুলিশের সার্জেন্ট আরিফ হোসেন খান ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে। এ ঘটনায় ওই সড়কে আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।