নাটোরে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা

আপডেট : ০৬ জুন ২০১৬, ১২:০৫
নাটোরের বনপাড়ায় খ্রিষ্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে নিহতের মেয়ে স্বপ্না গোমেজ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন।
 
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এমরান হোসেন জানান, রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে গির্জায় যান সুনীল গোমেজ। সেখানে প্রার্থনা শেষে মুদি দোকানে বসেন তিনি। দুপুর ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।