নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতে ১১ জনের কারাদণ্ড

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৫:২৫
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার চেষ্টা ও উসকানি দেয়ার দায়ে ১১ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আজিজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।