শিবালয়ে রমজানের পবিত্রতা রক্ষার্থে র‌্যালি

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৫:৫২
রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য মানিকগঞ্জে শিবালয় উপজেলা ইমাম কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার শান্তিপূর্ণ র‌্যালি বের করা হয়। শিবালয় থানা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ট্রাক মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজার প্রদক্ষিণ করে। 
 
সমাবেশে পেশ ইমাম মাওলানা আব্দুল মজিদ, আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, আলহাজ্ব আব্দুল কাদের, মাওলানা মো. নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।  
 
বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে যত্রতত্র খোলা পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি, প্রদর্শন ইত্যাদি থেকে সবাইকে বিরত থাকতে হবে। দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ ও বাসি-পঁচা খাদ্য সামগ্রী বিক্রয় বা অধিক মূল্য  আদায় না করা আহ্বান জানানো হয়।