ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দারিয়াপুরে চাচা-ভাতিজা ও ভাগ্নের মধ্যে সংঘর্ষে আলফাজ উদ্দিন ( ৫২ ) নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতারে ভর্তি করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি মাহতাব উদ্দিন জানান, ২০০৮ সালে ওই গ্রামে জুমাত আলি নামে একজন খুন হয়। ওই মামলায় নিহত আলফাজ উদ্দিনসহ তার তাতিজা-ভাগ্নেরা আসামি ছিলেন। আজ ওই মামলার বিচারের দিন ছিল। ভাতিজা আকরাম দেরি করে আদালতে হাজির হন। এতে চাচা রাগান্বিত হয়ে তাকে একটি চড় মারে। এতে ভাতিজা ও ভাগ্নেরা তার ওপর ক্ষুব্ধ হয়। বাড়ি ফিরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আলফাজ উদ্দিনসহ ৬ জন আহত হন। ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে আলফাজ উদ্দিন মারা যান।
