প্রাণ চাটনি কিনে স্মার্টফোন পেলেন ৯৪ জন

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৭:০৭
 
প্রাণ চাটনি স্মার্টফোন ক্যাম্পেইনের শেষ ধাপে ২১ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। শনিবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদেরকে স্যামসাং গ্যালাক্সি জে-৫ প্রদান করা হয়। ক্যাম্পেইনে চার ধাপে মোট ৯৪ জন স্মার্টফোন জিতেছেন।
 

‘প্রাণচাটনি খাও সারাদিন, স্মার্টফোন জেতো প্রতিদিন’ এ শ্লোগান নিয়ে গত ২২ ডিসেম্বর এ ক্যাম্পেইন শুরু হয়। চাটনির প্যাকেটের গায়ে লিখা কোড মোবাইল ফোনের মেসেজ অপসনে লিখে নির্দিষ্ট নম্বরে একদিনে সর্বোচ্চবার এসএমএস দাতা স্মার্টফোন বিজয়ী হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ এগ্রো লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সিফাত আহমেদ।