ফেনীতে তিন ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
সোমবার দুপুরে জেলার বিভিন্ন বাজারে পণ্য বিক্রয়ের তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রয়ের অপরাধে তিনি এ সাজা দেন।
ফেনী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা দুপুরে শহরের বড় বাজারে রমজানের পণ্য খেজুরসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকান, কাঁচা বাজার, মরিচ, হলুদের দোকান, সেমাই কারখানা ও তৈলের দোকানে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার আইনে ৮০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাস করে জেল রায় প্রদান করেন।
