ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচক বাড়লেও লেনদেন কমেছে। দর বৃদ্ধির শীর্ষে বীমা খাতের প্রতিষ্ঠানের প্রাধান্য ছিল। গতকাল মঙ্গলবার ডিএসইতে মোট ৩৪৬টি কোম্পানির ৮ কোটি ৭১ লাখ ৫২ হাজার ৬০৯ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ ৪৩৭ কোটি ৮০ লাখ ১৭ হাজার ৪৯৮ টাকা। যা আগের কার্যদিবস থেকে ৩৯ কোটি টাকা কম। সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৪৭৬ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ৫৬৩১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩ দশমিক ২২ পয়েন্ট কমে ২০১৪ দশমিক ৬৮ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৯ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১২৯২ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৩৩ টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে ছিল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক লি., ডাচ্ বাংলা ব্যাংক লি., মুন্নু সিরামিকস, স্কয়ার ফার্মা, মেরিকো বাংলাদেশ, প্রিমিয়ার ব্যাংক ও রেকিট বেঙ্কাইজার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, বিডি ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, অ্যাপোলো ইস্পাত, মতিন স্পিনিং, ফেডারেল ইন্স্যুরেন্স, তাক্কাফুল ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ও বিডি অটোকারস।
অপরদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে গতকাল অবস্থান করছে ১৭ হাজার ২০৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
