ঈদে স্যামসাংয়ের ‘দি গ্র্যান্ড ইনভাইট’

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৮:০৬
পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষে স্যামসাং বাংলাদেশে নিয়ে এলো ‘দি গ্র্যান্ড ইনভাইট’। এই ক্যাম্পেইনে গ্রাহকরা স্যামসাং-এর পক্ষ থেকে মোবাইল ডিভাইস ও ইলেকট্রনিক্স পণ্যে এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন।
 
আকর্ষণীয় মূল্য এবং ইলেকট্রনিক্স ডিভাইস জিতে নেওয়ার সুযোগসহ গ্রাহকরা প্রতি সপ্তাহে বালি ট্রিপ, রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণ, প্রতিদিন ৩২ ইঞ্চি কার্ভড টিভি, সাথে আকর্ষণীয় ক্যাশ ডিসকাউন্ট পাবেন।
 
স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এ গ্রাহকরা সীমিত সময়ের জন্য পাচ্ছেন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড়। এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন আপগ্রেড করে গ্যালাক্সি এস৭ এজ নিলে ৩৫ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
 
গ্রাহকরা গ্যালাক্সি জে সিরিজের হ্যান্ডসেটসমূহ- জে৩, জে৫, জে৭ ২০১৫ ও ২০১৬ এডিশন হ্যান্ডসেটগুলোতে প্রতি সপ্তাহে রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন।
 
বিজয়ীরা স্যামসাং-এর মাধ্যমে উপভোগ করতে পারবেন রোমাঞ্চকর আকাশ ভ্রমণের এই অনন্য সুযোগ। গ্রাহকরা পুরো রমজান মাস জুড়ে সাইড বাই সাইড/ ফুড শোকেস মডেলের রেফ্রিজারেটর কিনে ওভেন ফ্রি পেতে পারেন অথবা রমজানের মধ্যে পরবর্তিতে যেকোনো কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য কিনে নগদ ৭ হাজার টাকা মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। ওয়াশিং মেশিন, ওভেন এবংটপ মাউন্ট রেফ্রিজারেটরসমূহ কিনে গ্রাহকরা বাটা গিফ্ট ভাউচার উপভোগ করতে পারবেন।
 
স্যামসাং-এর অনুমোদিত স্টোরসমূহ থেকে কেনা পণ্যে এই অফারগুলোপুরো রমজান মাস জুড়ে প্রযোজ্য।