একজন ডেনিস মহিলাকে গণধর্ষণের ঘটনায় ৫ জনকে দোষী সাব্যস্ত করে সোমবার রায় দিয়েছে ভারতের রাজধানী দিল্লির একটি আদালত। ২০১৪ সালে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
ঐ বছর জানুয়ারিতে ৫১ বছর বয়সী এক ডেনিস নারীকে অপহরণের পর ছুরির মুখে ধর্ষণ করা হয়। এ ঘটনায় সে সময় ৯ জনকে আটক করা হয়, যাদের মধ্যে তিনজন অপ্রাপ্ত বয়স্ক ছিলেন। তবে ফেব্রুয়ারি মাসে এদের মধ্যে একজনের মৃত্যু হয়। অপ্রাপ্ত বয়স্কদের বিচার কিশোর আদালতে করা হচ্ছে। ২০১২ সালে দিল্লিতে বাসে এক মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণের ঘটনার পর যৌন সহিংসতার ঘটনাগুলো পুঙ্খানুপঙ্খভাবে তদন্ত চলছে বলে জানা গেছে। এদিকে রায় প্রদানকালে অতিরিক্ত দায়রা জজ রমেশ কুমারের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘সকল ধরনের অপরাধের জন্য জড়িত অপরাধীদের দোষী সাব্যস্ত করা হল।’
