ব্র্যাক ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে সম্প্রতি ‘স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২ (এসএমইডিপি২)’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে। ২৪০ মিলিয়ন ডলারের এই রিফাইন্যান্সিং প্রকল্পের অধীনে ব্র্যাক ব্যাংক অংশীদারি আর্থিক প্রতিষ্ঠান (পিএফআই)। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজেক্ট অফিসার ও ডেপুটি ডিরেক্টর আনদুল্লাহ আল মাসুদ, প্রজেক্ট জয়েন্ট ডিরেক্টর তরিকুল ইসলাম, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ও ডিজিএম মো. রেজাউল করিম সরকার ব্র্যাক ব্যাংকের কর্মীদের জন্য সেশনগুলো পরিচালনা করেন।-প্রেস বিজ্ঞপ্তি
