হোয়াইট হাউসে মোদীর অভ্যর্থনায় ওবামা

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৮:৩৩
 
 
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে হোয়াইট হাউসে মঙ্গলবার বৈঠক করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোমবার যুক্তরাষ্ট্রে দুইদিনের সফরে আসেন মোদী। এদিকে তাকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট।  
 
ওবামা ২০০৯ সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন মোদির যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল। ভারতে মুসলিমবিরোধী দাঙ্গায় ভূমিকার জন্য যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর মোদির ওপর থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এরপর থেকে তিনি চারবার যুক্তরাষ্ট্রে সফর করেছেন। দুবার গেছেন ওয়াশিংটনে। আর ওবামা দুইবার ভারত সফর করেছেন। সফরের আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। মোদি এমন একজন বিশ্বনেতা যার সঙ্গে ওবামার ঘনিষ্ঠ, ফলপ্রসূ ও কার্যকরী সম্পর্ক আছে।
 

দুইদিনের এ সফরে তিনি মঙ্গলবার ওবামার সঙ্গে ওয়ার্কিং লাঞ্চ করবেন। এরপর তিনি মার্কিন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ভারত-আমেরিকা সমপ্রদায়ের সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। বুধবার তিনি পঞ্চম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।